1.3K
কানাডা সফরে যাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। টরেন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনাবেন বরেণ্য এই কণ্ঠশিল্পী।
আগামী ১৭ মে টরেন্টো প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে এ কনসার্ট। সেখানে তাকে বিশেষ সম্মাননাও দেওয়া হবে।
এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন বলেন, ‘১৭ মে আপনারা সবাই আসবেন, দেখা হবে, কথা হবে, গান তো হবেই। অপেক্ষায় রইলাম আপনাদের সঙ্গে দেখা হওয়ার।’
আয়োজক সূত্রে জানা গেছে, টরেন্টোতে দ্বিতীয়বারের মতো গান গাইবেন সাবিনা ইয়াসমিন। সেখানে উপস্থিত থাকবেন টরেন্টোর মেয়র।
You Might Also Like
