Sunday, March 15, 2026
Home World ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম

by Asadujjaman Shuvo
1 minutes read
A+A-
Reset

ফিলি/স্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট ঘোষণা দিয়েছেন, এই মাসের (সেপ্টেম্বর) শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলি/স্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বেলজিয়াম।

ম্যাক্সিম প্রেভোট মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলি/স্তিনকে স্বীকৃতি দেবে! এবং ইসরা/ইলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।’

প্রেভোট লেখেন, বেলজিয়াম ইসরা/ইলের ওপর ১২টি ‘কঠোর নিষেধাজ্ঞা’ আরোপ করবে, যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ‘ইসরা/ইলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতি পর্যালোচনা’।

তিনি আরও বলেন, ‘ফিলি/স্তিনে, বিশেষ করে গা/জায় মানবিক বিপর্যয়ের আলোকে’ এই ঘোষণা করা হয়েছে।

You may also like

Your gateway to unlimited entertainment, Authentic news and Expert analysis.

Edtior's Picks

Latest Articles

WeTVWorld.Net 2025 All Rights Reserved. Designed and Developed by Collective Online Media 

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00